এক ইনিংসে ৭২০ রান করেও জয়ের দেখা পেলো না ভারত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ৭২০ রানের বিশাল সংগ্রহ করেও জয় পেলো না ভারত। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয়েছে শুভমান গিলের দলকে। পঞ্চম ও শেষ দিনে ১২০ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে ম্যাচ ফিরিয়ে এনেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৬৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে ৩৫২ রানের বিশাল লিড পায় সফরকারীরা।
ম্যাচ বাঁচাতে ৮ ব্যাটার হাতে রেখে শেষ দিন খেলতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। মিচেল ও গ্লেন ফিলিপস দুজনে মিলে তিনশটির বেশি বল খেলে ভারতের জয়ের আশায় পানি ঢেলে দেন।
১২৬ বলে ২ চারে ২৬ রানে অপরাজিত ছিলেন ফিলিপস। মিচেল ৪৯ রান করে টিকে ছিলেন। মোকাবেলা করেছেন ১৮৬ বল। অপরাজিত ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা হাকান।
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের ব্যাটার হেনরি নিকোলস। প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ৩১ রান।
৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে হারায় কিউইরা। এরপর শান্ত মেজাজে খেলে ভারতীয় বোলারদের হতাশ করেন কিউই ব্যাটাররা। ডেভন কনওয়ে ১৬৫ বল খেলে ৬৫ রান সংগ্রহ করেন। অন্যদিকে রাচিন রবীন্দ্র ১২৯ বলে ৩৭ রান করে আউট হন।
এরপর দলের হাল ধরেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তারা দুজনে ষষ্ট উইকেটে ৩১২ বল খেলে ৬৩ রানের জুটি গড়েন। তারা ভারতকে জয়ের কোনো সুযোগ দেননি।
শেষ পর্যন্ত ১২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফলে ড্রয়ে শেষ হয় ৫ দিনের লড়াই। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণ ২টি এবং বুমরাহ, আনশুল কাম্বোজ, ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট নেন।

নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে ভারতের বিশ্বরেকর্ড