শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে এমন লজ্জা পায়নি ভারত

সিটিজেন স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে এমন লজ্জা পায়নি ভারত
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এমন লজ্জার হার আগে দেখেনি ভারত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা ৭৬ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই হার শুধু ভারতের ১২ ম্যাচের জয়রথও থেমেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ভারত কখনো ৫০ রানের বেশি ব্যবধানে হারেনি। সেই রেকর্ড ভেঙে এবার ৭৬ রানের হার ভারতকে নতুন লজ্জা দিলো। এর আগে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৪৯ রানে হেরেছিল ভারত। ২০১৬ সালে নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে হেরেছিল দলটি।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ম্যাচে দক্ষিণ আফ্রিকার ১৮৭ রানের জবাবে ভারত ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়।

এই হারের পর সুপার এইটে ভারতের পথ কঠিন হয়ে পড়েছে। টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হবে তাদের। সুপার এইটে ভারতের পরের ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে ২৬ ফেব্রুয়ারি। শেষ ম্যাচ ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

/টিই/