মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব
বিশেষ প্রতিনিধি

আসন্ন হজ কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩ জন উপসচিবকে সৌদি আরবে মৌসুমি হজ অফিসার হিসেবে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেন– উপসচিব (অনুদান ও অডিট) মোহা. রুহুল আমিন, উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলাম এবং উপসচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। তারা ৩ মাসের জন্য এ দায়িত্ব পালন করবেন।
মৌসুমি হজ অফিসাররা হজ মৌসুমে বাংলাদেশ থেকে যাওয়া হাজীদের প্রশাসনিক সহায়তা দেবেন। এর পাশাপাশি তারা হজ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করবেন।