সৌদি আরবে হাজার বছরের পুরোনো কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৯: ০৮

গরিব আল কোরআনের পাণ্ডুলিপি। ছবি: সংগৃহীত
সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি সম্প্রতি এক হাজার বছরের পুরোনো অত্যন্ত বিরল এক পাণ্ডুলিপি জনসমক্ষে উন্মোচন করেছে। ‘গরিব আল কোরআন’ শিরোনামের ঐতিহাসিক এ পাণ্ডুলিপিটি রচনা করেছেন প্রখ্যাত পণ্ডিত আবু উবাইদাহ মামার ইবনে আল মুসান্না।
হিজরি চতুর্থ শতাব্দীর বিশেষ পাণ্ডুলিপিটি ২৩টি ফোলিও বা পাতায় বিন্যস্ত, যার প্রতিটি পাতার আকার ১৭ বাই ২২ সেন্টিমিটার। অত্যন্ত স্পষ্টভাবে ‘আন্দালুসিয়ান’ লিপিতে এটি লেখা হলেও প্রতিটি সূরার নাম অলঙ্কৃত করা হয়েছে নান্দনিক ‘কুফিক’ লিপিতে। কোরআন বিজ্ঞানের ওপর গুরুত্বপূর্ণ কাজটির অন্যতম বিশেষত্ব হলো, এটি এখন পর্যন্ত একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি হিসেবে সংরক্ষিত রয়েছে।
লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংগ্রহশালায় কোরআন সংশ্লিষ্ট ভাষাতত্ত্ব ও ব্যাখ্যার ওপর শতাব্দীর পর শতাব্দী প্রাচীন অসংখ্য অমূল্য সম্পদ রয়েছে। এ তালিকায় আবু ইসহাক আল জাজাজ এবং ইবনে কুতায়বাহ আল দিনাওয়ারির মতো কিংবদন্তি পণ্ডিতদের কাজের পাশাপাশি ষষ্ঠ শতাব্দীতে অনুলিপি করা বিখ্যাত ‘তাফসির আল তবারি’-র কিছু অংশও রয়েছে। বর্তমানে এই আর্কাইভটিতে ১৮৫টিরও বেশি বিরল তাফসির পাণ্ডুলিপি ছাড়াও তাজবিদ, ব্যাকরণ ও কোরআন ব্যাখ্যার ওপর আরও শত শত প্রাচীন পাঠ্য সংরক্ষিত আছে।
কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি মূলত তাদের বিরল পাণ্ডুলিপি, ঐতিহাসিক দলিল, ছবি ও প্রাচীন মুদ্রার সংগ্রহের মাধ্যমে বিশ্ব ঐতিহ্যের সঙ্গে বর্তমান প্রজন্মের মেলবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। একইসঙ্গে এসব দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি গবেষক ও পণ্ডিতদের জন্য সহজলভ্য করার মাধ্যমে তারা জ্ঞানচর্চা এবং একাডেমিক গবেষণাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে আগ্রহী।
সূত্র: গালফ নিউজ

/এমএকে/