সৌদিতে ঈদ পালনসহ আজ যেসব আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা

সিটিজেন ডেস্ক

সৌদি আরবে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। পবিত্র এ দিনটিতে মহান আল্লাহর নির্দেশ ও সন্তুষ্টির আশায় পশু কোরবানি করছেন হাজিরা।
বুধবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা সৌদি গেজেট। এতে বলা হয়েছে, আরাফাতের ময়দানে অবস্থান শেষে মঙ্গলবার (২৬ মে) স্থানীয় সময় সূর্যাস্তের পর লাখো হজযাত্রী মুজদালিফায় পৌঁছে সেখানে রাত্রিযাপন করছেন।
বুধবার (২৭ মে) স্থানীয় সময় ফজরের নামাজের পর মিনায় গিয়ে জামারাত আল-আকাবায় পাথর নিক্ষেপসহ হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা।
মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য মুজদালিফা থেকে হাজিরা ছোট ছোট পাথর সংগ্রহ করছেন। বুধবার ফজরের নামাজ শেষে তারা মিনায় যাবেন। এদিন হাজিরা ৫টি গুরুত্বপূর্ণ ইবাদাত ও আনুষ্ঠানিকতা পালন করবেন। সেগুলো হলো– জামারাত আল-আকাবায় পাথর নিক্ষেপ, মাথা মুণ্ডন বা চুল ছাঁটা, পশু কোরবানি, তাওয়াফে ইফাদা এবং সাঈ সম্পন্ন করা।
এদিকে মুজদালিফায় হজযাত্রীদের সুবিধার জন্য সৌদি কর্তৃপক্ষ আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছেন। হাজিদের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত কার্যক্রম পরিচালনা করছেন। সেইসঙ্গে বিপুল সংখ্যক মানুষের অবস্থানের উপযোগী খোলা যায়গা প্রস্তুত, রাত্রিযাপনের স্থান আলোকসজ্জা, শৌচাগার ও জনসেবামূলক স্থাপনার উন্নয়ন করা হয়েছে।
পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার জন্য সার্বক্ষণিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি স্বাস্থ্যসেবার জন্যও জোর প্রস্তুতি নিয়েছে।
স্বাস্থ্যকেন্দ্র, জরুরি চিকিৎসা ইউনিট ও অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা হয়েছে। সেইসঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে মোতায়েন করা হয়েছে।
দেশটিতে প্রচণ্ড গরম পড়েছে। এজন্য তাপপ্রবাহজনিত স্বাস্থ্যঝুঁকি এড়াতে সচেতনতামূলক প্রচারও করছে।

সৌদিতে শুরু হজের আনুষ্ঠানিকতা