সৌদিতে শুরু হজের আনুষ্ঠানিকতা

সৌদিতে শুরু হজের আনুষ্ঠানিকতা
সিটিজেন ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই সৌদি আরবে সোমবার (২৫ মে) থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা।
দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার রাত থেকেই হজযাত্রীরা মক্কা থেকে মিনায় যেতে শুরু করেছেন। মক্কা থেকে অনেকেই বাসে চেপে আবার অনেকেই পায়ে হেঁটে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে হজযাত্রীরা পবিত্র কাবা ৭ বার তাওয়াফ বা প্রদক্ষিণ করেছেন।
এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লাখ মানুষ পবিত্র ভূমি সৌদিতে এসে জড়ো হয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সৌদির কয়েক লাখ মানুষ।
ইসলাম ধর্মের প্রধান ৫টি ভিত্তির মধ্যে হজ অন্যমত। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নর-নারীর জন্য জীবনে অন্তত একবার হজ ফরজ বা আবশ্যিক করা হয়েছে।
জিলহজ মাসের ৬ দিন চলে হজের আচার-আনুষ্ঠানিকতা। ঈদুল আজহার ৩ দিন আগে হজের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং শেষ হয় ঈদুল আজহার ২ দিন পর।
সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে। সেই হিসেবে ২৯ মে এবারের হজের শেষ দিন।
সূত্র: সৌদি গেজেট

মক্কায় সর্বোচ্চ তাপমাত্রা, হজযাত্রীদের সতর্ক করলো সৌদি সরকার