নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। শুক্রবার (২২ মে) বিকেল সোয়া ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল করে তারা।
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে মিছিলটিতে অভিযুক্তদের শাস্তির দাবি জানায় অংশগ্রহণকারীরা। মিছিলে মিছিলের নেতৃত্ব দেন এসসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এর আগে, এদিন জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে হামলার শিকার হন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই ঘটনার বর্ণনা দিয়ে নিজ ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন তিনি।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন,‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। হামলায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আবদুল মজিদ এবং নব্য বিএনপি কর্মী রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে।’
তিনি দাবি করেন, ‘এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা