কাফনের কাপড় পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকির অভিযোগ

কুমিল্লা সংবাদদাতা

জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তার গ্রামের বাড়ির পাশে কাফনের কাপড়, আতর, লোবান ও হুমকিসংবলিত চিরকুটসহ একটি বাক্স পাওয়া গেছে বলে দাবি স্বজনদের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে বাক্সটি উদ্ধার করেন বাকের মজুমদারের স্বজনরা।
পরিবারের সদস্যদের দাবি, গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যবর্তী সময়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বাড়ির পাশে বাক্সটি রেখে যায়। উদ্ধার হওয়া চিরকুটে বাকের মজুমদারকে উদ্দেশ করে মৃত্যুর হুমকি দেওয়ার পাশাপাশি পুরো এলাকা জ্বালিয়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব জানান, সকালে বাক্সটি খুলে তারা এসব সামগ্রী দেখতে পান। পরে ছবি ও ভিডিও বরুড়া থানার ওসির হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। তবে এখনো লিখিত অভিযোগ করা হয়নি।
এ বিষয়ে আবু বাকের মজুমদার গণমাধ্যমকে বলেন, তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ির পাশে কাফনের কাপড় রেখে যাওয়া হয়েছে। তার অভিযোগ, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তবে এসব হুমকিতে তারা দমে যাবেন না।
এদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরুড়া উপজেলা শাখা এনসিপির নেতাকর্মীরা।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ভয়ভীতি বা সহিংসতা দিয়ে জুলাইয়ের চেতনা ও গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থান দমিয়ে রাখা যাবে না; বরং যেকোনো হুমকি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
একইসঙ্গে আবু বাকের মজুমদার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, হোয়াটসঅ্যাপে কিছু ছবি ও ভিডিও পেয়েছি। তবে কে বা কারা পাঠিয়েছে সেটি জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে আজও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ পুলিশের