সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নিয়ে যাচ্ছে পুলিশ

রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, উত্তরার ওই বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, নাহিদকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি ওই পদে ছিলেন।

/জেএইচ/