সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার

সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর বারিধারা থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে নাশকতার অভিযোগসহ বিভিন্ন মামলায় হিরুর বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘উনি (হিরু) আমাদের কাছে আছেন।’
জানা যায়, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসন থেকে ৪ বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। হিরু দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার