চাঁদাবাজির যন্ত্রণায় জনগণ অতিষ্ঠ: বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজির যন্ত্রণায় জনগণ অতিষ্ঠ। চাঁদাবাজির কারণে পণ্যের দাম দ্বিগুণ-তিনগুণ হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, আমরা এই সংসদকে বারবারই বলে আসছি, এটি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী সংসদ। এটি মজলুমদের সংসদ, মজলুমের পক্ষের সংসদ। এটি ফ্যাসিবাদবিরোধী সংসদ, সন্ত্রাসবিরোধী সংসদ, আধিপত্যবাদবিরোধী সংসদ। এই সংসদের প্রতিষ্ঠা কমপক্ষে ১ হাজার ৪০০ শহিদের তাজা রক্তের ওপর। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি।
তিনি বলেন, সাড়ে ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অনেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, কাস্টডিয়াল টর্চার ও আয়নাঘরের মতো ঘটনার শিকার হয়েছেন। অজানা জায়গায় গুম হয়ে এখনো অনেকে ফিরে আসেননি। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে।
বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার স্বামী সিলেটের জনপ্রিয় জননেতা ও সংসদ সদস্য ইলিয়াস আলীর খোঁজ আজও তার পরিবার, সহকর্মী, দল ও বন্ধুবান্ধব কেউ জানেন না। শুধু ইলিয়াস আলী নন, এ রকম হাজারও মানুষের খোঁজ তাদের পরিবার এখনও পায়নি। তারা জীবিত না মৃত, সেটিও জানেন না স্বজনরা।
তিনি বলেন, গত কয়েক দিন ধরে সারা দেশে পতিত ও পলাতক দোসরদের পক্ষ থেকে ব্যাপক নাশকতা দেখা যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সরকারের পদক্ষেপ, দৃশ্যমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সংসদে তুলে ধরার প্রত্যাশা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিলেও তা স্পষ্ট হয়নি।

কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: বিরোধীদলীয় নেতা