সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সংসদীয় বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।

বৈঠকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ দিবস উপলক্ষে কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারক, নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

/এফসি/