শিরোনাম

শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে ফাঁসি কার্যকর হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে ফাঁসি  কার্যকর হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার বিরুদ্ধে ঘোষিত দণ্ড কার্যকর করতে কোন বিলম্ব করা হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,কিশোরগঞ্জের কিছু বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী, আওয়ামী লীগ এখনো অবস্থান করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর মুখপাত্র হিসেবে কাজ করছেন ফজলুর রহমান। আমরা সরকারকে আহ্বান জানাবো, প্রিয় তারেক রহমান, শীর্ষ মুজিব সন্ত্রাসী ফজলুর রহমান থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন। এই সন্ত্রাসীর জ্বালায় কিশোরগঞ্জবাসী অতিষ্ঠ।

তিনি বলেন, কিশোরগঞ্জবাসীর মান-মর্যাদা চলে যাচ্ছে। উনারা তাকে (ফজলুর রহমান) রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

/এসবি/