এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার
গাজী নজরুল ইসলাম

আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আইন অনুযায়ী গ্রেপ্তার দুজনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে রবিবার ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় গাজী নজরুল ওই ফ্ল্যাটের পাশের কক্ষে উপস্থিত ছিলেন। একটি গণমাধ্যমকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় দ্বিতীয় স্ত্রীর বাবা এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী ও বাদীর শ্যালক সেই গাড়ি চালককে আসামি করে রাজধানী শেরেবাংলা নগরে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর সংসদ সদস্য তার ফেসবুকে বিষয়টি নিয়ে এক পোস্ট দেন। সেখানে ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।

এরপর আরও কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে ২২ জুলাই গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।

/জেএইচ/