ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার ২ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে কমিটির আংশিক কাঠামো ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে এ কমিটির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

এর আগে, আরেক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।

/এসবি/