কমরেড আবুল বাশারের মৃত্যুবার্ষিকীতে ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি ও জাতীয় শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রমিক নেতা কমরেড আবুল বাশারের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ রাসেল আহমেদ খান স্মৃতি ভবনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ‘কমরেড আবুল বাশার : জীবনাদর্শ ও বর্তমান শ্রমিক আন্দোলন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আবুল বাশার ছিলেন একজন বিপ্লবী নেতা। তিনি শ্রমিকদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শ্রমিক শ্রেণীর জীবনাদর্শে অবিচল ছিলেন। তার জীবনাদর্শ থেকে আমাদের অনেক কিছু শিক্ষনীয় আছে। আবুল বাশার ৫০ দশক থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শ্রমিক আন্দোলনে আপোষহীনভাবে নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান আমলে আইয়ুবের সামরিক শাসনের বিরুদ্ধে এদেশের শ্রমিক শ্রেণীর বীরত্বপূর্ণ সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি পূর্ব বাংলার স্বাধীকার আন্দোলন সংগঠিত করেছেন। ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তিনি। স্বাধীনতার পর জিয়া-এরশাদ এর সামরিক শাসনের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনের নেতৃত্বও দিয়েছেন তিনি।
তারা বলেন, কমরেড আবুল বাশার ৮০ দশকে উদার অর্থনীতির বিরুদ্ধে শ্রমিক অধিকার রক্ষায় দুর্বার আন্দোলন করেছেন। যা আজও ইতিহাস হয়ে আছে। তিনি শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছেন। আজকের দিনে তার মত একজন নেতার খুবই দরকার। কমরেড আবুল বাশারের জীবন থেকে শিক্ষা নিয়ে আবুল বাশারের অসমাপ্ত কাজ আমাদেরকে সমাপ্ত করতে হবে।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য ও শ্রমিক নেতা কমরেড কামরূল আহসান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তফা আলমগীর রতনের সঞ্চালনায় আলোচনা সভায় আরোও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য কমরেড আবুল হোসাইন, কমরেড জাকির হোসেন রাজু, কমরেড এ্যাড. জোবাইদা পারভিন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড হিমাংশু সাহা, কমরেড কিশোর রায়, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, করেড এটিএম নাসির মিঞা, কমরেড শাহানা ফেরদৌসী লাকী, কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি কমরেড তৌহিদুর রহমান ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি ইয়াতুন নেসা রুমাসহ প্রমুখ।

গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন