ফ্ল্যাটে ঝুলছিল স্ত্রীর মরদেহ, পাশের কক্ষে ছিলেন এমপি গাজী নজরুল

সিজেডএন ডেস্ক

ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে রবিবার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সময় গাজী নজরুল ইসলাম ওই ফ্ল্যাটের পাশের কক্ষে উপস্থিত ছিলেন। একটি গণমাধ্যমকে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরিয়ম নামে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় এমপি গাজী নজরুল ইসলাম একই ফ্ল্যাটের পাশের একটি কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ঘটনাস্থল অর্থাৎ ন্যাম ভবনের সামনে রাত ১০টার দিকে ব্রিফ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান। ঘটনার সময় গাজী নজরুল পাশের কক্ষে ছিলেন কি না সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। মরদেহ যে ঘরে ছিল সেই রুমের দরজার ছিটকানি দেওয়া ছিল কি না- সেই প্রশ্নের উত্তরও এড়িয়ে যান ইবনে মিজান।
তবে তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান জানান, এই ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা খানমকে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণ হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, এমপি নজরুল ও
তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে