আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী নুর

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশ ভালো বন্ধুরাষ্ট্র পায়নি, পেয়েছে দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র। দিল্লি সব সময় বাংলাদেশেকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করে। শেখ হাসিনাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের পেছনেও দিল্লি রয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত ‘শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, দিল্লি বলছে, সামরিক বিমানে শেখ হাসিনাকে নিতে হবে। এটা কি মামার বাড়ির আবদার? শেখ হাসিনা অনুতপ্ত না হয়ে আরও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এবার আওয়ামী লীগ তাদের ফাঁদেই মরবে। আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় নেই। একেবারে ফুলস্টপ।
তিনি আরও বলেন, এই ফ্যাসিস্ট শক্তি জাতীয় শত্রু। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, তাদের রুখতে নেতাকর্মীদেরও মাঠে নামতে হবে। জুলাই ঐক্যকে আবার মাঠে নামতে হবে।
নিজের দায়িত্ব ও স্বার্থের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমার কোনো লোভ-লালসা নেই। প্রতিমন্ত্রী হয়ে আমি কী সুবিধা পাচ্ছি? কোনো কোম্পানি বিশেষ সুবিধা পেয়েছে, এমন প্রমাণ কেউ দিতে পারলে আমি পদত্যাগ করব।
গার্মেন্টস খাতের স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিরোধী দলে থাকলে শ্রমিকদের পক্ষে অনেক কথা বলা যায়। তবে বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় নিতে হয়। এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।
নুর বলেন, ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং সেখানে আলোচনা চলছে। তাই এখন আর আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই।
শ্রমিক আন্দোলনে নিহত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে যেসব শ্রমিক মারা গেছেন, তারা পুলিশের গুলিতে মারা যাননি। তাদের কারা হত্যা করেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর একটি ভিডিও দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই ভিডিওতে তাকে বাড়িতে আগুন দেওয়ার কথা বলতে দেখা গেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন।
সভায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও নূনতম মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার বলেন, আমার নিজেরও ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। একদল লোক এসে বলে গেছে ফ্যাক্টরি বন্ধ রাখতে হবে। এরা কারা? আজও গাজীপুরে আন্দোলন হচ্ছে। শ্রমিকরা যে কখনও নিজেদের গার্মেন্টস ভাঙচুর করতে পারে না।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আক্তার বলেন, একজন শ্রমিকের পেটে যখন ভাত থাকে না, তখন নীতি-নৈতিকতা তাদের মাথায় থাকে না। বর্তমানে পোষাক শ্রমিকরা আন্দোলন করছেন। এর আগে ২০২৩ সালেও তারা আন্দোলন করেছিল, তখনও আমরা বলেছিলাম মজুরি বৃদ্ধির কথা। এখনও মজুরি বৃদ্ধির কথা বলছি। আমরা গণতান্ত্রিক আন্দোলন করতে চাই, ডিসেম্বরকে কেন্দ্র করে যে তৎপরতা চলছে সেখানে শ্রমিকদের যেন বিপদে না পড়তে হয়, সেটা কাম্য।
আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান বলেন, শ্রমিকরা যে মজুরি ৩২ বা ৪৫ হাজার টাকা, যা-ই বলছে তা আসলে কত হতে পারে? যদি আসলেই এতো বাড়ে, তাহলে গার্ড, ড্রাইভার সবাই তো গার্মেন্টসে যাবে। আমরাও তো ২৫ হাজার টাকা নির্ধারণে আন্দোলন করেছিলাম, কিন্তু বাস্তবতা বিবেচনায় ১২ হাজার হয়েছিল।
তিনি আরও বলেন, আন্দোলন এখন যে পর্যন্ত হয়েছে তাতে এখন ইস্তফা দেওয়া দরকার। কারণ অন্যদিকে ডিসেম্বরে একটি দলের সঙ্গে যেন আন্দোলন মিলে না যায়। তাহলে শ্রমিকদের মৃত্যু হবে। সেই দলটি চায় লাশ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, একটা পরিবারে আনুমানিক কয়জন সদস্য আছে, যে বেতন দেওয়া হবে তাতে তারা স্বাচ্ছন্দে চলতে পারে কিনা। আবার দেখতে হবে শিল্পের এই সক্ষমতা আছে কিনা। যদি সক্ষমতা না থাকে তাহলে শিল্পকে সক্ষম করে তুলতে হবে।

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ