স্বরাষ্ট্রমন্ত্রীর কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন নুসরাতের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রীর কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন নুসরাতের
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে নুসরাত তাবাসসুম লিখেন, বাচ্চাসহ ৬/৭ জন মানুষ, একাধিক গবাদিপশুর বসবাসসহ একটি বসতবাড়িকে সংসদে দাঁড়িয়ে পরিত্যক্ত ঘোষণা করে দিল স্বরাষ্ট্রমন্ত্রী! পেট্রোলের পোড়া গন্ধে ভরা একটা ধ্বংসস্তুপকে বলে দিলেন শর্ট সার্কিটের ফলাফল!

তিনি লিখেন, আসলে কয়েক কোটির রাজকীয় ফ্ল্যাট না থাকলে আর কারো বসতবাড়িকে পরিত্যক্ত মনে হতেই পারে!! সবাই তো আর দেশান্তরে থেকেও কয়েকগুণ সম্পত্তি বাড়িয়ে ফেলতে পারে না। যাই হোক, এই স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমিও কোন জবাব চাই না। কিন্তু আমার লিস্টের সম্মানিত বিএনপি সমর্থক সহনাগরিকগণ, আপনাদের কাছে জানতে চাই, আমার বিশ্বাস এই হামলা লীগের কুকুররা করেছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রীসাহেব কেন এই হামলাকে লঘু করতে চাইলেন?

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের ফেসবুক পোষ্ট
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের ফেসবুক পোষ্ট

এই সংসদ সদস্য লিখেন, আমার ৭ জন ঘুমিয়ে থাকা বাড়ি যদি পরিত্যক্ত হয় তাহলে ঢাবি এফবিএস, ফার্মগেটের বাস কিংবা কমলাপুর রেলস্টেশনও কি পরিত্যক্ত?

এদিকে, কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পর স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ফোন করে পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর এ কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও যখন কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের। মধ্যরাত দুইটার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন আমি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে কল দিলে তাকে পাননি। এরপর আইনমন্ত্রীকে কল দেওয়া হয়, তাকেও পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আমাদের সবার প্রচেষ্টায় বিষয়টি সামনে এসেছে এবং যে কারণে আজকে কথা বলার সুযোগ পেয়েছেন, তা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন যে এ বিষয়ে একটি তদন্ত (ইনভেস্টিগেশন) চলছে।

কায়সার কামাল বলেন, আমরা তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।

/এসবি/