শিরোনাম

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
বিএনপি লগো

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার আভাস দিয়েছেন একাধিক জ্যেষ্ঠ নেতা। আগামী শনিবার (১ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ জুলাই) ‍বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি জানান।

বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে নিশ্চিত করে বলতে পারবো।’

তবে দলটির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শনিবারের এই বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রপতির বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

/এফআর/