‘আমি আওয়ামী লীগার না’ বলেই হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

নিজের হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামান। এসময় তিনি ‘আমি আওয়ামী লীগার না’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেলেন।
শনিবার (৩ অক্টোবর) আদালত চত্বরে প্রিজনভ্যান থেকে নামার সময় এ ঘটনা ঘটান তিনি ।
মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে। আমি বিমানের অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি। এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে আঙুল তুলে পুলিশকে শাসাতেও তাকে দেখা যায়। এক সময় হেলমেট ছুড়ে ফেলে দেন তিনি।
তিনি বলেন, জুলুম, নির্যাতন করে আমাদেরকে থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য লড়বে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়বে।
জামায়াতের এই নেতা বলেন, জনগণের অধিকার সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের জন্য লড়ব ইনশাআল্লাহ।
এদিকে, বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে, বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে আখতারুজ্জামানের কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে