ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন চায় এনসিপি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনাকে ফিরিয়ে দ্রুত রায় কার্যকর এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বানের কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। ছবি: পিএমও
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। ছবি: পিএমও

এর আগে দুপুর ১টার দিকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে সরকারপ্রধানের সংলাপ শুরু হয়।

প্রতিনিধি দলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন ছিলেন।

/এফসি/