গাছ কাটা সেই বিএনপি নেতা বহিষ্কার

গাছ কাটা সেই বিএনপি নেতা বহিষ্কার

সরকারি গাছ কাটার অভিযোগে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এতে হয়, কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। নিজ বাড়িতে যাতায়াতের পথ সুগম করার লক্ষ্যে তিনি এ ধরনের কাজ করেছেন বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অনৈতিক ও নিন্দনীয় কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।