সাজা ভোগ করতে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরতে হবে

সিটিজেন জার্নাল ডেস্ক

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বজন হারানো পরিবারগুলোর কাছে শেখ হাসিনার ভারতে অবস্থান শুধু রাজনৈতিক আশ্রয়ের বিষয় নয়। এটি তাদের জন্য কষ্ট ও ক্ষোভেরও কারণ। কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী কিংবা পরিবারের অন্য সদস্যকে। অনেকে এখনো আহত স্বজনের চিকিৎসা করাচ্ছেন। এমন পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারত থেকে বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন। এতে স্বজনহারা পরিবারগুলোর মনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক। যাদের স্বজনের মৃত্যুর জন্য শেখ হাসিনার সরকারকে দায়ী করা হচ্ছে, সেই শেখ হাসিনাই কীভাবে বিদেশে বসে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন?
জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পরিসংখ্যান নিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, ওই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহতে এবং আরও কয়েক হাজার আহত হয়েছেন। প্রতিবেদনে তৎকালীন সরকার, নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর দমন-পীড়নের চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, বিক্ষোভ দমনে পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হয়েছিল। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা নিয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। তবে জাতিসংঘের এই প্রতিবেদন কোনো আদালতের রায় ছিল না। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হয়। ২০২৫ সালের নভেম্বরে ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া, সহিংসতায় উসকানি ও সহায়তা করা এবং ঊর্ধ্বতন নেতৃত্বের দায়বদ্ধতার ভিত্তিতে তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনা এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তবে তার এই দাবি ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়া বিষয়েটিকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ তৈরি করে না। বাংলাদেশ তার প্রত্যর্পণ চেয়ে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। কিন্তু তিনি এখনো দেশটিতে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এখন দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করছে। এর মধ্যে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের পক্ষে প্রচার চালাচ্ছেন। এ ধরনের প্রচার বাংলাদেশের গণতান্তিক উত্তরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়টিকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। বিশেষ করে যেসব পরিবার স্বজন হারিয়েছে এবং এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে, তাদের উদ্বেগ বাড়ছে।
দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার দায়িত্ব নির্বাচিত সরকার ও রাজনৈতিক দলগুলোর। এক্ষেত্রে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে তার জবাব দিতে হবে তথ্য-প্রমাণ ও আইনি পদক্ষেপের মাধ্যমে। একই সঙ্গে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের সুযোগ পেলে শুধু দেশের ভেতরে পদক্ষেপ নিয়ে এসব উদ্বেগ দূর করা কঠিন হবে।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি ক্রিস্টিন ফেয়ার বলেছেন, শেখ হাসিনা ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিলেন। এ কারণে নয়াদিল্লি তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না বলে তার ধারণা। তবে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া আর সেখান থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ দেওয়া এক বিষয় নয়। ভারত চাইলে এ দুটি বিষয় আলাদাভাবে বিবেচনা করতে পারে।
২০২৬ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে একটি জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে তিনি সহিংসতায় উসকানি দিচ্ছেন। এ বিষয়ে ক্রিস্টিন ফেয়ার প্রশ্ন তুলেছেন, ভারত কেন শেখ হাসিনাকে সংযত করার উদ্যোগ নিচ্ছে না। তার মতে, এর আগে দালাই লামা ও অং সান সু চির মতো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সংযত থাকার বিষয়ে ভারত ভূমিকা রেখেছিল। শেখ হাসিনার ক্ষেত্রে দেশটির অবস্থান ভিন্ন হওয়ার পেছনে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি কাজ করতে পারে বলে তিনি মনে করেন।
বাংলাদেশের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। ভারতের নিজস্ব রাজনৈতিক হিসাব-নিকাশের কারণে যেন বাংলাদেশের নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা প্রয়োজন।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সিদ্ধান্তও আইনি ভিত্তিতে হওয়া উচিত। একজন ব্যক্তির রাজনৈতিক অবস্থান বা মর্যাদা তাকে প্রত্যর্পণের প্রক্রিয়ার বাইরে রাখার সুযোগ দেয় না। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে হত্যা, হত্যায় প্ররোচনা এবং এ ধরনের কয়েকটি অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনার ব্যতিক্রমের আওতায় রাখা হয়েছে। তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ক্ষেত্রে চুক্তির অন্যান্য শর্ত ও সুরক্ষার বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশ সরকারের উচিত ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে স্পষ্ট জবাব চাওয়া। দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের সমতার ভিত্তিতে হওয়া উচিত। একই সঙ্গে ভারতকে নিশ্চিত করতে হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সহিংসতায় উসকানি কিংবা এ দেশের জনগণকে হুমকি দেওয়ার কাজে তাদের ভূখণ্ড ব্যবহার করা যাবে না। এ ধরনের ঘটনা ঘটলে তা যথাযথভাবে নথিভুক্ত করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক বক্তব্য ও সহিংসতায় উসকানির মধ্যে পার্থক্য রাখতে হবে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে ভারতকে এ দেশের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে প্রাণহানি ও নির্যাতনের ঘটনাগুলোর গুরুত্বও স্বীকার করতে হবে। শেখ হাসিনাকে রাজনৈতিক বিবেচনায় জবাবদিহির বাইরে রাখলে দুই দেশের মধ্যে অবিশ্বাস আরও বাড়বে।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়টি শুধু প্রত্যর্পণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠারও প্রশ্ন। তার বিরুদ্ধে দেওয়া রায় ও পরবর্তী আইনি প্রক্রিয়ার বিষয়ে তাকে দেশের আদালতেই জবাব দিতে হবে। স্বজনহারা পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করা এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই জবাবদিহি জরুরি।
সূত্র: আল জাজিরা