শিরোনাম

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের কমিটি গঠন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের কমিটি গঠন
বা থেকে: আহ্বায়ক মো. আব্দুর রহমান রিজভী, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন জীবন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আগামী তিন মাসের জন্য একটি আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভীকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে রয়েছেন মো. আল আমিন।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. বকুল ইমাম, মো. হাশিম রেজা, মো. ফজলুর রহমান, তাহনিয়া তাসনিন, সোহেলী রানী, আমাতুন নাহার, অধ্যক্ষ মো. আজহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ড. মুফতি মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, মো. মহিউদ্দিন মাহমুদ, মাহমুদা তাসনিম, মো. জাহাঙ্গীর আলম এবং মো. সোহেল রানা রিয়াজ।

সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন মো. সিরাজুল ইসলাম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে সাবরিনা সিদ্দিকাকে। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মারজানা আক্তার, ইমরাত জাহান, ওয়াহিদা সুলতানা, মোহাম্মদ আলী, মো. সৌরভ আহমেদ, মো. ইসমাইল, মোহাম্মদ মানিক চাঁদু, মো. নূরে আলম, মো. তানজিম হোসাইন, ড. মোহাম্মদ তৌফায়েল আহমেদ, মো. সাইদুল ইসলাম, নাসির উদ্দিন চৌধুরী, মো. লিটু হোসাইন, খায়েরুল আলম, মো. তৈয়বুর রহমান ও রনি আহমেদ।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাদ্দাম হোসেন জীবনকে। ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে মো. আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে অধ্যক্ষ মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে মো. হাকিমুল ইসলাম, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আবু সাঈদ মুসা, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে হুমায়ুন শাহীন, ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে মো. মুসলিম মিয়া, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে ড. এস এম হেদায়েতুল ইসলাম, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আবু তাহের এবং ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে মো. সোলেমান হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তাদের সঙ্গে বিভিন্ন বিভাগে সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবেও একাধিক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে কলেজ বিষয়ক সম্পাদক হিসাবে এস এম মোস্তাক আহমেদ এবং সহ-সম্পাদক হিসাবে প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলামকে রাখা হয়েছে।

স্কুল বিষয়ক সম্পাদক করা হয়েছে প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে। মাদ্রাসা বিষয়ক সম্পাদক হিসাবে ড. মোহাম্মদ আহমাদুল্লাহ এবং কারিগরি বিষয়ক সম্পাদক হিসাবে অধ্যক্ষ মো. বাহাউদ্দিন বাহার দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কওমি বিষয়ক সম্পাদক, ইংরেজি মাধ্যম বিষয়ক সম্পাদক, এনজিও বিষয়ক সম্পাদক এবং দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দপ্তর সম্পাদক হিসাবে রয়েছেন গাজী মোহাম্মদ হাবিব। তার সঙ্গে সহদপ্তর সম্পাদক হিসাবে মো. হাফিজুর রহমান, আবু বকর সিদ্দিক, আরিফুর রহমান আরিফ এবং মো. খায়েরুল ইসলামকে রাখা হয়েছে।

অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন শোভন মোহাম্মদ। এ পদে একাধিক সহ-সম্পাদকও রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক করা হয়েছে ইমরান হোসেনকে। এ বিভাগে একাধিক সহ-সম্পাদকও রাখা হয়েছে।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম। এ পদে সহ-সম্পাদক হিসাবে রয়েছেন আনিচুর রহমান, মো. মাইনুল ইসলাম রাহুল, জেসমিন আরা বেগম, মো. রবিউল আউয়াল, জহির ফয়সাল, শিরীনা আফরোজ সুপ্তি ও মো. মনিরুল ইসলাম।

বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক করা হয়েছে মো. আবু তাহেরকে। এ বিভাগের সহ-সম্পাদক হিসাবে রয়েছেন মো. সোলেমান কবির খান, আতীকুর রহমান তালুকদার, মো. রাশেদ খান মিলন এবং মো. আজিজারুল ইসলাম খান।

এ ছাড়া সাহিত্য, উপ-সাহিত্য, পাঠাগার এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্য পদেও অনেক শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

/এমআর/