শিরোনাম

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে স্ত্রী দিলারা হাফিজ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না লিল্লাইহী রাজিউন)।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি মারা যান। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

মরহুমার জানাজা আগামী ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে বলে জানান শায়রুল কবির।

/জেএইচ/