যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার
যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা

‘নাশকতার পরিকল্পনায়’ জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রবিবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ‎মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

এর আগে, গতকাল রাত সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. হাফিজুর রহমান জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মিরপুর এলাকায় বসে নাশকতার পরিকল্পনা করছিলেন। পরে আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়।

/এফআর/