প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সাক্ষাৎ সোমবার, থাকবেন নাহিদ ইসলামসহ ৪ নেতা

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন, সেটিকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তার সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল।
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির ৪ সদস্যের প্রতিনিধিদল এই সাক্ষাতে অংশ নেবে।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে।
এনসিপি সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রবিবার (২২ নভেম্বর) বিকালে দেশে ফিরবেন। তিনি দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে এনসিপি ইতিবাচক হিসেবে নিয়েছে। ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে।

দেশজুড়ে ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি: আখতার