শিরোনাম

বিক্ষোভের ডাক এনসিপির

নিজস্ব প্রতিবেদক
বিক্ষোভের ডাক এনসিপির
এনসিপি লোগো। ছবি: সংগৃহীত

শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের এক জননীকে ধর্ষণ করার অভিযোগ তুলেছে এনসিপি। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় বিএনপির নেতা-কর্মীরা এক গৃহবধূকে ধর্ষণ করেছেন। এই গণধর্ষণের ঘটনা এবং সারা দেশে বিএনপির নির্বাচন-পরবর্তী হত্যা, দখলবাজি ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে।

রাতে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি হওয়ার কথা।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এনসিপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরের সব ইউনিটের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

/টিই/