শিরোনাম

সরাইল উপজেলা হাসপাতাল নিজেই একটা রোগী: সংসদে রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
সরাইল উপজেলা হাসপাতাল নিজেই একটা রোগী: সংসদে রুমিন ফারহানা

জাতীয় সংসদ অধিবেশনে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, ‘আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি হাসপাতাল আছে। এটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। সেই হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো।’

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘হাসপাতালটিতে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে।’

তিনি আর বলেন, ‘বর্তমানে যে পুরোনো দোতলা ভবনটি আছে, সেটি দেখলেই রোগাক্রান্ত মনে হয়। আমাদের এই হাসপাতালে চাহিদা অনুযায়ী ওষুধ, আধুনিক যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় লোকবল-সবকিছুর সংকট রয়েছে। পদ শূন্য রয়েছে ৬৪টি।’

/এফআর/