চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম।
সোমবার (৬ মার্চ) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মহাসচিব সস্ত্রীক সিঙ্গাপুরে গেছেন। প্রায় এক সপ্তাহ পর তারা দেশে ফিরবেন।
এর আগেও ফখরুল দম্পতি চিকিৎসার জন্য একাধিকবার সিঙ্গাপুর গেছেন। সর্বশেষ ২০২৫ সালের ৬ এপ্রিল সেদেশে যান।
২০১৫ সালে কারাবন্দি থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের একটি আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে কারামুক্ত হয়ে তিনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন। এরপর থেকে প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সেখানে যেতে হয়।