গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
গার্মেন্টসকর্মী হিসেবে আন্দোলনে নেমেছে আ.লীগ-ছাত্রলীগ: রাশেদ খাঁন
রাশেদ খাঁন

মিরপুরে শ্রমিক আন্দোলনে গার্মেন্টসকর্মী হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেমেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। রবিবার (১ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান পোস্টে লেখেন, আওয়ামী লীগ-ছাত্রলীগ আন্দোলনে নেমে এসেছে গার্মেন্টসকর্মী হিসেবে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।

তিনি আরও লেখেন, আন্দোলনে আগে থেকে উসকানি দিয়ে আসছিল জামায়াত-এনসিপি। মিরপুর-১০ মেট্রোস্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুর করেছে গার্মেন্টসকর্মী নামধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ।

পোস্টে এনসিপি নেতা সারজিসের একটি পোস্টের স্ক্রিনশটও শেয়ার করেন রাশেদ খাঁন।

তিনি লেখেন, বর্তমান বিরোধীদল ও পতিত শক্তি কীভাবে এক হয়েছে তার একটা ছোট্ট উদাহরণ সারজিস আলমের ফেসবুক পোস্ট। জামায়াত-এনসিপির নেতাকর্মীরা এভাবেই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী পতিত শক্তিকে উসকে দিচ্ছে।

উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও ১১ নম্বর এলাকার প্রধান সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

/টিই/