একসঙ্গে জন্মদিন পালন করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই পুরুষ

সিজেডএন ডেস্ক

একই দিনে জন্ম, দিনটি অক্টোবর মাসের ৫ তারিখ; শুধু বয়সের ফারাক এক বছর। জীবনের শতবর্ষ পেরিয়ে অনন্য এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ব্রাজিলের জোয়াও মারিনহো নেতো এবং অস্ট্রেলিয়ার কেন উইকস। বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই প্রবীণ পুরুষ সম্প্রতি একসঙ্গে উদযাপন করলেন নিজেদের জন্মদিন। জীবনের এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে কার্ডে শুভেচ্ছা লিখে এবং ছবি বিনিময় করে আনন্দ ভাগ করে নিয়েছেন তারা।
ব্রাজিলের বাসিন্দা নেতোর বয়স এখন ১১৪ বছর, অন্যদিকে অস্ট্রেলিয়ার উইকস পা রেখেছেন ১১৩-তে। দীর্ঘ ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও একই দিনে জন্ম তারিখ হওয়ায় দুই জনের মাঝেও এক দারুণ মেলবন্ধন তৈরি হয়েছে।
২০২৪ সালের নভেম্বরে ১১২ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পান জোয়াও মারিনহো নেতো। এরপর বয়সকে জয় করে নতুন এক ইতিহাস গড়েছেন তিনি। বিশ্ব ইতিহাসে এখন পর্যন্ত ১১৪ বছর বয়সে পৌঁছাতে পেরেছেন মাত্র নয়জন পুরুষ। এর পাশাপাশি ব্রাজিলের ইতিহাসেও সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা পুরুষের খেতাবটি এখন তার দখলে।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, নারীদের ক্ষেত্রে ১১৪ বছর বা তার বেশি বেঁচে থাকার খবর পাওয়া গেলেও পুরুষদের জন্য এত দীর্ঘায়ু হওয়া অত্যন্ত বিরল। সেই বিবেচনায় একই দিনে জন্ম নেওয়া নেতো ও উইকসের এ জন্মদিন উদযাপন বিশ্ব ইতিহাসে এক অনন্য মাইলফলক।
সূত্র: সামা টিভি

বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর ‘জিন্নি লু’, জিতলো ৬ লাখ টাকা