বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর ‘জিন্নি লু’, জিতলো ৬ লাখ টাকা

সিজেডএন ডেস্ক

পোষা প্রাণীদের রূপ-সৌন্দর্যের নানা প্রতিযোগিতা হরহামেশাই দেখা যায়। তবে সৌন্দর্য নয়, বরং ব্যতিক্রমী ও অদ্ভুত চেহারার ওপর ভর করে বিশ্বমঞ্চে বাজিমাত করার গল্পটা একটু ভিন্ন। ক্যালিফোর্নিয়ার অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘ওয়ার্ল্ডস আগলিয়েস্ট ডগ’ বা বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুরের খেতাব ছিনিয়ে নিয়েছে ছয় বছর বয়সী ‘জিন্নি লু’ নামের এক পাগ জাতের কুকুর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপল ডটকমের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা রোজায় বসেছিল এ প্রতিযোগিতার ৫০ তম আসর (সুবর্ণ জয়ন্তী)। আয়োজনে ছিল সোনোমা-মেরিন অ্যাগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন।
প্রতিযোগিতায় সারাবিশ্বের অদ্ভুত কিন্তু মায়াবী রূপের নানা জাতের কুকুর অংশ নেয়। সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে জিন্নি লু। বিজয়ী হওয়ায় তার মালিক মিশেল গ্রেডি স্পন্সর প্রতিষ্ঠান ‘মাগ রুট বিয়ার’-এর কাছ থেকে পাচ্ছেন ৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ১২ হাজার ৫০৮ টাকা।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে চিহুয়াহুয়া ও পোমেরানিয়ান মিশ্র জাতের কুকুর ‘পিঙ্কি’। পুরস্কার হিসেবে তার মালিককে দেওয়া হয়েছে ৩ হাজার ডলার (প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৭৮৯ টাকা)। আর দুই হাজার ডলার (প্রায় ২ লাখ ৪৫ হাজার ১৯৩ টাকা) জিতে তৃতীয় স্থান দখল করে নিয়েছে চিহুয়াহুয়া মিশ্র জাতের কুকুর ‘অটো’।

স্পন্সর প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় ৪ বছর আগে ‘পাগ রেসকিউ’ নামের এক উদ্যোগের মাধ্যমে জিন্নি লুকে দত্তক নেওয়া হয়েছিল। এরপর থেকেই সে ঘরের মূল আনন্দের উৎস হয়ে উঠেছে। এবার নিয়ে টানা চারবার এ আয়োজনে যোগ দিল জিন্নি লু। তার মালিক গ্রেডি জানান, ‘বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুর’-এর প্রতিযোগিতায় এবার চতুর্থবারের মতো অংশ নিয়েছে জিন্নি লু। প্রতিযোগিতা অংশ নেওয়া, সবার সঙ্গে দেখা করা এবং এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই জিন্নি লু ভীষণ পছন্দ করে।
প্রথম দর্শনে প্রতিযোগিতার নামটি খানিকটা রূঢ় মনে হলেও আয়োজকদের মূল লক্ষ্য কিন্তু কুকুরদের হেয় করা নয়। অনন্য বৈশিষ্ট্যের এ প্রাণীগুলোর প্রতি মানুষের ভালোবাসা বাড়ানো এবং গৃহহীন বা বিশেষ চেহারার পোষা প্রাণী দত্তক নেওয়ার তাগিদ তৈরি করতেই অর্ধশতাব্দী ধরে চলে আসছে এ উদ্যোগ।
সোনোমা-মেরিন এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের সিইও অ্যান্ডি ক্লেনডেনেন জানান, ‘বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুরের প্রতিযোগিতা আসলে সত্যি সত্যি কোনো কুৎসিত কুকুর খোঁজার আয়োজন নয়।’ তিনি আরও যোগ করেন, ‘গত ৫০ বছর ধরে আয়োজনটি প্রতিটি কুকুরের অনন্য বৈশিষ্ট্য উদযাপন করার পাশাপাশি সহানুভূতির একটি সার্বজনীন বার্তা ছড়িয়ে দিচ্ছে। ছোট একটি স্থানীয় ঐতিহ্য যেভাবে আজ বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করা এক আন্তর্জাতিক ইভেন্টে পরিণত হয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য।’
সূত্র: পিপল ডটকম