আবাসন খাতে গতি ফেরাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

একসময় নিজের একটি ফ্ল্যাট কেনা ছিলো মধ্যবিত্তের জীবনের অন্যতম স্বপ্ন। সারা জীবনের সঞ্চয়, ব্যাংক ঋণ কিংবা কিস্তির ভরসায় সেই স্বপ্ন পূরণের চেষ্টা করতেন অনেকেই। কিন্তু সেই স্বপ্ন যেনো ক্রমেই কঠিন হয়ে উঠেছে। মানুষের আয়-ব্যয়ের ভারসাম্যহীনতা, ঋণের উচ্চ সুদ, নির্মাণব্যয় বৃদ্ধি এবং কর ও নিবন্ধন ব্যয়- সব মিলেই সংকট আরও গভীর হয়েছে।
দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, কর্মসংস্থান সৃষ্টি এবং নগরায়ণের সঙ্গে আবাসন খাতের সম্পর্ক অত্যন্ত গভীর। এই খাতে শুধু আবাসন ব্যবসায়ীরা নন, যুক্ত রয়েছেন প্রকৌশলী, স্থপতি, নির্মাণশ্রমিক, পরিবহনকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, প্রায় ৫০ লাখ মানুষের প্রত্যক্ষ জীবিকার সঙ্গে যুক্ত আবাসন খাত। পাশাপাশি পরোক্ষভাবে আরও প্রায় ১ কোটি মানুষ এই খাতের ওপর নির্ভরশীল। ফলে আবাসন খাতের সংকট কেবল একটি ব্যবসায়িক খাতের সংকট নয়; এর প্রভাব পড়ে লাখো পরিবারের জীবিকা এবং সামগ্রিক অর্থনীতিতে।
সাম্প্রতিক বছরগুলোতে আবাসন খাতে মন্দাভাব যাচ্ছে। গত এক বছরে আবাসন বাজারে ফ্ল্যাট বিক্রি ও বুকিং প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমেছে। আবাসন খাতের মন্দার প্রভাব পড়েছে এর সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পেও। রড, সিমেন্ট, সিরামিক, কাচ, অ্যালুমিনিয়াম, কাঠ ও বৈদ্যুতিক সরঞ্জামসহ ২৬৯টি সহযোগী শিল্প আবাসন খাতের ওপর নির্ভরশীল। বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রডের বিক্রি সর্বোচ্চ ৪৫ শতাংশ কমেছে। সিরামিক পণ্যের চাহিদা কমেছে ২০ থেকে ৩০ শতাংশ। আর বৈদ্যুতিক সরঞ্জামের বিক্রি কমেছে সর্বোচ্চ ৫০ শতাংশ।
আবাসন খাতে বিনিয়োগ বাড়লে এসব শিল্পেও উৎপাদন, বিপণন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। দেশের জিডিপিতে রিয়েল এস্টেট ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পগুলোর সম্মিলিত অবদান প্রায় ১৫ শতাংশের বেশি বলে দাবি করা হয়। জমি ও ফ্ল্যাট নিবন্ধন ফি, ভ্যাট, আয়কর, বিভিন্ন ধরনের কর এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগসংক্রান্ত ফি থেকে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আদায় হয়। পাশাপাশি ভবন নির্মাণ ও আবাসন কার্যক্রমের সঙ্গে যুক্ত বিভিন্ন খাত থেকেও সরকার রাজস্ব পেয়ে থাকে। ফলে আবাসন খাত সচল থাকলে একদিনেক যেমন সরকারের রাজস্ব আয় বাড়ে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হয়। তবে এই খাতে স্থবিরতা তৈরি হলে তার নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়ে।
সম্ভাবনা থাকা সত্ত্বেও বর্তমানে আবাসন খাতের ব্যবসায়ীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ খাতে বেশ কিছু সমস্যা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেগুলো হলো-
- জমির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, যার ফলে ফ্ল্যাটের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে
- রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রীর দামে ঘন ঘন পরিবর্তন ও অস্থিরতা
- ব্যাংকঋণের উচ্চ সুদহার
- ড্যাপ ও রাজউকের অনুমোদনপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনিক জটিলতা
- বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা।
এসব সমস্যার সম্মিলিত প্রভাবে নতুন প্রকল্প গ্রহণ, নির্মাণকাজ পরিচালনা এবং ফ্ল্যাট বিক্রির ক্ষেত্রে অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে।
তবে আসান খাতের সংকট নিরসনে কেবল সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। ব্যবসায়ীদের নিজেদের অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, এক্ষেত্রে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। সেগুলো হলো- ক্রেতাদের আস্থা অর্জন ও তা ধরে রাখা। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
নির্মাণের গুণগত মান ও ভবনের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না। খরচ কমানোর নামে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার না করা। এতে একদিকে নিরাপত্তা ঝুঁকি বাড়ে, অন্যদিকে ক্রেতারা আস্থা হারিয়ে ফেলেন।
এছাড়া ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জমির মালিকানা, প্রয়োজনীয় দলিল, রাজউকের অনুমোদিত নকশা এবং প্রকল্পের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ক্রেতাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
রিহ্যাবের মতো সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি খাতের সমস্যাগুলো নীতিনির্ধারকদের কাছে তুলে ধরে বাস্তবসম্মত সমাধানের জন্য সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
আবাসন খাত পুনরুজ্জীবীত করতে পাঁচটি উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
গৃহঋণের সুদহার ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা
মধ্যবিত্ত মানুষের কাছে নিজের একটি ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্ন দীর্ঘদিনের। এজন্য তারা দীর্ঘদিনের জমানো টাকার সঙ্গে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফ্ল্যাট ক্রয় করেন। কিন্তু বর্তমানে গৃহঋণের সুদহার ১৪ থেকে ১৭ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এর ফলে ঋণ নিয়ে ফ্ল্যাট কেনা অনেকের পক্ষেই কঠিন। ফলে গৃহঋণের সুদহার ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা গেলে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতা বাড়বে। এতে ফ্ল্যাট বিক্রি ও নির্মাণ কার্যক্রমে গতি আসবে। পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
ফ্ল্যাট ও জমি নিবন্ধন ব্যয় কমানো
বর্তমানে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে মোট ব্যয় প্রায় ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এতে অনেক ক্রেতা প্রকৃত মূল্য দেখাতে নিরুৎসাহিত হন। ফলে নিবন্ধন ব্যয় ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে আনা হলে ক্রেতারা প্রকৃত মূল্য প্রদর্শনে আগ্রহী হবেন। এতে নিবন্ধন কার্যক্রম বাড়বে এবং আবাসন খাত গতিশীল হবে।
অনুমোদনপ্রক্রিয়ায় ওয়ান স্টপ সার্ভিস চালু
একটি ভবন নির্মাণে রাজউক, ওয়াসা, তিতাস, ডেসকোসহ অনেকগুলো প্রতিষ্ঠানের অনুমোদন প্রয়োজন হয়। এসব অনুমোদন পেতে দীর্ঘ সময় ব্যয় হয়। পাশাপাশি উদ্যোক্তাদের নানা ধরনের প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। তাই সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সেবা সমন্বিত করে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস চালু করা যেতে পারে। এতে সময় ও ব্যয় কমার পাশাপাশি বিনিয়োগের পরিবেশও উন্নত হবে।
নির্মাণসামগ্রীর বাজারে স্থিতিশীল রাখা
রড, সিমেন্টসহ নির্মাণসামগ্রীর দাম ঘন ঘন পরিবর্তন হচ্ছে। এতে আবাসন প্রকল্পের ব্যয় নির্ধারণ কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা, সিন্ডিকেটের প্রভাব নিয়ন্ত্রণ এবং সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া জরুরি। নির্মাণসামগ্রীর দাম স্থিতিশীল থাকলে উদ্যোক্তা ও ক্রেতা উভয় পক্ষই উপকৃত হবেন।
দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল আবাসন নীতি প্রণয়ন
আবাসন খাতের বিনিয়োগ দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর নির্ভরশীল। ঘন ঘন নীতি পরিবর্তন হলে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। তাই একটি সুস্পষ্ট, বাস্তবসম্মত ও স্থিতিশীল নগর উন্নয়ন ও আবাসন নীতি প্রণয়ন করা জরুরি। এতে উদ্যোক্তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছেন, আবাসন খাতকে শুধু ব্যবসায়িক মুনাফার দৃষ্টিতে দেখলে হবে না। এই খাতের সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের কর্মসংস্থান, অসংখ্য শিল্পের উৎপাদনব্যবস্থা, সরকারের রাজস্ব আয় এবং মধ্যবিত্ত মানুষের আবাসনের স্বপ্ন। তাই খাতটিকে গতিশীল করতে সরকার, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জানুয়ারি থেকে কার্যকর জমির নতুন বাজারমূল্য, উদ্বিগ্ন আবাসন ব্যবসায়ীরা
মৌজা রেট বাতিলে বাড়বে জমি-ফ্ল্যাট নিবন্ধন ব্যয়, ক্ষতির মুখে আবাসন খাত
পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর