সিএমপির টহল পিকআপ চুরি: ৪ পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামে পুলিশের টহল পিকআপ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে।
তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল রবিবার এক অফিস আদেশে ওই চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। চুরির সময় পিকআপটির দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত ১৮ নভেম্বর দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যান্টিনের সামনে থেকে পুলিশের একটি টহল পিকআপ চুরি হয়। পরে অভিযান চালিয়ে প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী থানার ফকিরনিরহাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল ওই টহল দলে ছিলেন। তারা পিকআপটি জেলা পুলিশ লাইনসের ফটকসংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে রেখে খাবার খেতে যান। এ সময়ই গাড়িটি চুরি হয়। পরে আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি নকল চাবি ব্যবহার করে পিকআপটি চালু করেন। এরপর দ্রুত সেটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল নামের এক ব্যক্তিকে একই দিন রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, পিকআপটি চুরির পর পুলিশের গাড়ির পরিচয় ব্যবহার করে একটি নির্ধারিত পেট্রলপাম্প থেকে বিনামূল্যে ২৮ লিটার জ্বালানি নেন রুবেল। পরে গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি একটি গ্যারেজে নিয়ে মেরামতের চেষ্টা করেন।
হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়েও চালু করা সম্ভব হয়েছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

২৫ বছরে ভাড়া বেড়েছে ৪০০ শতাংশ, দিশেহারা ভাড়াটিয়ারা