পূর্বাচলে অবৈধ আবাসন প্রকল্প বন্ধের দাবি বিএলডিএর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও এর আশপাশের এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত আবাসন ও ভূমি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)।
সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজউকের কোনো প্রকার অনুমোদন, ছাড়পত্র কিংবা আইনগত বৈধতা না থাকা সত্ত্বেও এসব প্রতিষ্ঠান সাইনবোর্ড স্থাপন, প্রচার-প্রচারণা ও আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রির নামে প্রতারণামূলক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ধরনের প্রকাশ্য বেআইনি কর্মকাণ্ড শুধু প্রচলিত আইন ও বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, বরং সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা এবং দেশের আবাসন খাতের শৃঙ্খলা ও ভাবমূর্তি বিনষ্টের একটি গুরুতর অপচেষ্টা। এসব তথাকথিত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। একই সঙ্গে পূর্বাচলের পরিকল্পিত মাস্টারপ্ল্যান, নির্ধারিত ভূমি ব্যবহার, জলাশয়, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এতে বলা হয়েছে, বৈধ অনুমোদন ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আবাসন ব্যবসা পরিচালনাকারী নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলো যখন নানা বিধিনিষেধ ও নিয়মকানুন মেনে কার্যক্রম পরিচালনা করছে, তখন একশ্রেণির অবৈধ প্রতিষ্ঠান কোনো ধরনের জবাবদিহি ছাড়াই প্রকাশ্যে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি শুধু বৈধ আবাসন ব্যবসায়ীদের স্বার্থ ক্ষুন্ন করছে না, বরং আইনের শাসন ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও গুরুতর প্রশ্নের অবকাশ সৃষ্টি করছে।
বিষয়টিকে জনস্বার্থসংশ্লিষ্ট উল্লেখ করে বিজ্ঞপ্তিতে ৫ দফা দাবি জানিয়েছে বিএলডিএ। দাবিগুলো হলো—
- অবিলম্বে পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিচালিত সব ভূমি প্রকল্প সরেজমিন পরিদর্শন করে সেগুলোর অনুমোদন ও আইনগত বৈধতা যাচাই করতে হবে।
- রাজউকের অনুমোদনহীন প্রকল্পগুলোর প্লট বিক্রি, বুকিং, বিজ্ঞাপন ও প্রচারসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিতে হবে।
- অবিলম্বে অবৈধ প্রকল্প পরিচালনায় জড়িত প্রতিষ্ঠান, ব্যক্তি ও প্রতারণার সঙ্গে যুক্ত চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
- অনুমোদনহীন প্রকল্পের সাইনবোর্ড, বিজ্ঞাপন ও প্রচারসামগ্রী অপসারণ করতে হবে। পাশাপাশি পুনরায় এ ধরনের কার্যক্রম যেন শুরু না হয়, তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করতে হবে।
- ভবিষ্যতে রাজউকের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান যেন অবৈধ প্রকল্প পরিচালনা বা প্লট বিক্রি করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বিএলডিএ জানিয়েছে, এ ধরনের প্রকাশ্য বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। কোনো ধরনের শৈথিল্য, অবহেলা কিংবা দায়সারা পদক্ষেপ অবৈধ কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে এবং সাধারণ জনগণ ও বৈধ আবাসন ব্যবসায়ীদের স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। জনস্বার্থ রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, পূর্বাচল ও তৎসংলগ্ন এলাকার পরিকল্পিত উন্নয়ন এবং বৈধ আবাসন শিল্পের স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে বাংলাদেশ ল্যান্ড ডেভ্লপারস এসোসিয়েশন (বিএলডিএ) এর প্রস্তাবিত উপরোক্ত কার্যক্রম পরিচালনা করা একান্ত প্রয়োজন ।

জনমানবহীন পূর্বাচলে এবার ‘৫ হাজার কোটি’ টাকা ব্যয়