সাংবাদিক রুবেল আবিদের মা আর নেই

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
সাংবাদিক রুবেল আবিদের মা আর নেই
প্রতীকী ছবি

সিজেডএন টোয়েন্টিফোরের যুগ্ম বার্তা সম্পাদক রুবেল আবিদের মা আইনুন নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বুধবার (১৮ নভেম্বর) ভোর ৩টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো আনুমানিক ৮০ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার স্বামী নুরুল ইসলাম বরিশাল মুলাদি থানার স্বনামধন্য স্কুল শিক্ষক ছিলেন। তিনি আগেই ইহলোক ত্যাগ করেছেন। সাত সন্তানের জননী আইনুন নাহার একজন রত্নগর্ভা। তার ছেলে-মেয়ে সবাই গ্রাজুয়েট; দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

বুধবার বেলা ১১টায় মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।

আইনুন নাহারের ইন্তেকালে সিজেডএন টোয়েন্টিফোরের সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেলসহ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

/জেএইচ/