পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

সিটিজেন জার্নাল ডেস্ক

ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে সেখানে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ভোর থেকেই ব্যাপক কুয়াশা শুরু হয়। এর ঘনত্ব এতটাই বেশি যে নদীতে সামান্য দূরের কোনো বস্তুও দেখা যাচ্ছিলো না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে মোট ৯টি ফেরি নোঙর করে রাখা হয়। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছিল।
অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করা হয়। এছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝনদীতে অবস্থান করছিলো।
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম বলেন, ঘন কুয়াশার কারণে নদীতে দৃষ্টিসীমা অত্যন্ত কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ