অ্যাটকোর নেতৃত্বে অঞ্জন-সালাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অ্যাটকোর নেতৃত্বে অঞ্জন-সালাম
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুস সালাম

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের অঞ্জন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইটিভির আবদুস সালাম।

রবিবার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর একটি পাঁচতারকা হোটেলে এক বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে এ কমিটি গঠিত হয়।

কমিটিতে সহ- সভাপতি পদে কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন।

কমিটিতে পরিচালক নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের মো. হাসান। অন্য পরিচালকরা হলেন- মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, নাভিদুল হক, শামীম ইসলাম এবং সৈয়দ সামাদুল হক।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে টেলিভিশন শিল্পের প্রসারে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সভায় আলোচিত হয়।

নতুন নির্বাচিত কমিটির নেতারা অ্যাটকোর কার্যক্রমকে আরও গতিশীল করতে, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষায় এবং দেশের সম্প্রচার শিল্পের অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ ছাড়া সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর জোর দেন।

/এসবি/