ইরাবের নতুন সভাপতি জসিম, যৌথভাবে সাধারণ সম্পাদক সালমান ও নূর

সিজেডএন ডেস্ক

শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। সাধারণ সম্পাদক পদে সমান ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডেইলি নিউএজের জ্যেষ্ঠ প্রতিবেদক সোলাইমান সালমান ও আগামীর সময়ের উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার অদূরে একটি রিসোর্টে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মীর মোহাম্মদ জসিম। দুই বছর মেয়াদি কমিটিতে সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ এক বছর করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দৈনিক নয়াদিগন্তের শাহেদ মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবরের কাগজের আসিফ হাসান কাজল, কোষাধ্যক্ষ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নাজিউর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তরের হুমায়ুন কবির এবং দপ্তর ও প্রচার সম্পাদক জাগো নিউজ২৪-এর হাসান আদিব।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের পিয়াস সরকার ও স্টার নিউজের ফরহাদ বিন নূর।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) ডেপুটি এডিটর ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন ইরাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ এবং সংগঠনটির আরেক সাবেক সভাপতি নিজামুল হক।
এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইরাবের বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন। সভায় সংগঠনের সদস্যদের কল্যাণে একটি কল্যাণ তহবিল গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।