৮ নভেম্বর কি সরকারি ছুটি

৮ নভেম্বর কি সরকারি ছুটি
অনলাইন ডেস্ক

আগামীকাল ৮ নভেম্বর রোববার সরকারি ছুটি কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। বিশেষ করে শ্যামাপূজা উপলক্ষে দিনটি ছুটি কি না, তা জানতে চাইছেন অনেকে। তবে ৮ নভেম্বর দেশে সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়নি। দিনটি সরকারি দপ্তরগুলোর জন্য স্বাভাবিক কর্মদিবস হিসেবেই নির্ধারিত রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি। অর্থাৎ, এটি সাধারণ ছুটি কিংবা নির্বাহী আদেশে ঘোষিত ছুটি নয়। সংশ্লিষ্ট ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এ ছুটি ভোগ করতে পারবেন।
ফলে রোববার সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। ব্যাংক-বিমা প্রতিষ্ঠানও খোলা থাকবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত বা পৃথক নির্দেশনা থাকলে তা কার্যকর হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকছে কি না
সরকারি ছুটির সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়টি কিছুটা আলাদা। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকায় ৮ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
এর আগের দিন ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। আর ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পাচ্ছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও ছুটির তালিকা অনুযায়ী একই সময়ে ছুটি থাকার সুযোগ রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটি উল্লেখ নেই। তাই এসব প্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
/এবি/