ডিজিটাল লটারিতে প্লট-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬, ১৭: ২৯

গ্রাফিক্স: সিটিজেন জার্নাল
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন হাউজিং এস্টেটের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প প্লট-ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পত্তি বরাদ্দে ডিজিটাল লটারি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রবিবার (১০ মে) সচিবালয়ে সভা ডেকেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
৬ মে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের স্ব-অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন হাউজিং এস্টেটের বরাদ্দযোগ্য আবাসিক ও বাণিজ্যিক প্লট, ফ্ল্যাট, গ্যারেজ এবং বাণিজ্যিক স্পেস বরাদ্দে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ডিজিটালাইজড পদ্ধতিতে লটারি কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার বিষয়টি সভায় আলোচনা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভা শুরু হবে দুপুর ১২টায়। স্থান নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর ভবনের ৩০৩ নম্বর কক্ষে অবস্থিত মন্ত্রণালয়ের সভাকক্ষে। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

/এসএ/

গৃহায়ন মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস