বিওএ তে আবারও পদত্যাগ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বিওএ তে আবারও পদত্যাগ
অলিম্পিক ভবন

দুই সপ্তাহ আগে অলিম্পিকের নির্বাহী কমিটি থেকে পদত্যাগের হিড়িক পড়েছিল। এবার উপমহাসচিব আমজাদ হোসেন পদত্যাগ করেছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর (অব) বিষয়টি নিশ্চিত করেছেন।

অলিম্পিকে উপমহাসচিব তিন জন। এর মধ্যে দুই জন- এমএ কুদ্দুস ও আমজাদ পদত্যাগ করলেন। মাহবুবর রহমান শাহীন এখনো পদে রয়েছেন। পাঁচ সহ-সভাপতির মধ্যে দুই জন- মেজর জেনারেল নাঈম আশফাক চৌধুরী (অব) ও মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শুক্লা পদত্যাগ করেছেন।

নির্বাহী সদস্যের মধ্যে সালাহউদ্দিন আহমেদ, মাকসুদ আলম, হাবিবুর রহমান,ফারহাদ জেসমিন লিটি, হাবিবুর রহমান জামিল,আব্দুল্লাহ হেল বাকী পদত্যাগ করেছেন। এদের মধ্যে লিটি মহাসচিব জোবায়েদুর রহমান রানা ও সহ সভাপতি ইমরোজের অতিরিক্ত কর্তৃত্ববাদের কারণ উল্লেখ করলেও বাকিরা ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

অলিম্পিকের নির্বাহী কমিটিতে জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধি থাকেন। চাকুরি বা পোস্টিং অন্যত্র হলে তারা অলিম্পিক থেকে সরে যান।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির মেয়াদ চার বছর। নির্বাহী কমিটি ৩৭ জনের। ২০২৫ সালের ৩০ নভেম্বর নতুন কমিটি গঠন হয়। এক বছর না যেতেই ১৩ জন পদত্যাগ করেছেন।

গত ১৮ জুলাই ২৮ ফেডারেশনে কমিটি পরিবর্তন হয়েছে। নতুন কমিটির অনেকেই অলিম্পিকের নির্বাহী কমিটিতে নেই। ফলে প্রতিনিধিত্বের সংকট তৈরি হয়েছে।

/টিই/