রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ফ্ল্যাটের আইডি প্রদান সংক্রান্ত ১১তম লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে উত্তরা ১৮ নম্বর সেক্টরের ‘এ’ ব্লকে নির্মিত ১,৬৪৪ বর্গফুট আয়তনের মোট ৬৯টি ফ্ল্যাটের আইডি প্রদান করা হয়।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিভিন্ন হাউজিং এস্টেটের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প প্লট-ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পত্তি বরাদ্দে ডিজিটাল লটারি কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।