দ্বিতীয় সেশনও ওয়েস্ট ইন্ডিজের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় সেশনও ওয়েস্ট ইন্ডিজের
৬৫ বলে ৫৩ রানে অপরাজিত আছেন ক্যাম্পবেল

মিরপুর টেস্টে চা-বিরতির সময় ২টা ১০ মিনিট থেকে শুরু হওয়ার কথা থাকলেও আগেই ড্রেসিং রুমে গেছেন দুই দলের খেলোয়াড় ও আম্পায়ারা। কারণটা আলোকস্বল্পতা। চা-বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করেছে ১ উইকেটে ৮৯ রান। বাংলাদেশের চেয়ে এখনো ১৮৩ রানে পিছিয়ে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে ব্রেন্ডন কিং আউট করেন হাসান মাহমুদ। তিনি আউট হন ব্যক্তিগত ১৫ রানে। এরপর দ্বিতীয় সেশনের বাকিটা সময় কাটান জন ক্যাম্পবেল ও চন্দরপল।

ছক্কা মেরে ৬১ বলে ফিফটি পূর্ণ করেন ক্যাম্পবেল। টেস্টে এটি তার ষষ্ঠ ফিফটি আর টানা তৃতীয়। এর আগে ৫ রানে ও ২২ রানে জীবন পান ক্যাম্পবেল। ৬ চার ও ২ ছক্কায় ৬৫ বলে ৫৩ রানে অপরাজিত আছেন ক্যাম্পবেল। ত্যাগনারিন চন্দরপল ৭৭ বল খেলে ২১ রানে অপরাজিত।

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ২৭২ রানে। ৫৯ রানে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ। তাতে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও নিজেদের করে নেন ক্যারিবিয়ানরা।

/টিই/