দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূকম্পন জারিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪।

প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র বা এপিসেন্টার নেপালের কোশি প্রদেশের তাপলেজুং জেলার লেলেপ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। এলাকাটি ভারতের সিকিম সীমান্তের কাছাকাছি।

রংপুর আবহাওয়া অফিসের ভূমিকম্প পরিমাপ বিভাগ জানিয়েছে, সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতে। এর প্রভাবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা কেঁপে ওঠে।

শুধু বাংলাদেশেই নয় ভূমিকম্পে ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাও কেঁপে উঠেছে বলে জানা গেছে।

/জেএইচ/