সাইফুল্লাহ আল মামুনের কবিতা ‘মৃত্যুর কাফেলা’

সাইফুল্লাহ আল মামুনের কবিতা ‘মৃত্যুর কাফেলা’
সিজেডএন ডেস্ক

জগতের আধিপত্যবাদে
মানুষ রাজা মশাই,
মানুষের ছুরির নিচে অসহায়
পাহাড়-পর্বত, জীবজন্তু সবাই।
কী হবে শাস্তির উপায়?
নদী হত্যার দায়ে সাগর যদি
মানুষের ফাঁসি চায়।
কী হবে শাস্তির উপায়?
বৃক্ষ হত্যার দায়ে মেঘ যদি
মানুষের ফাঁসি চায়।
কী হবে শাস্তির উপায়?
শোল মাছের পোনাগুলি যদি
মাতৃ হত্যার দায়ে মানুষের ফাঁসি চায়।
কী হবে শাস্তির উপায়?
হত্যার দায়ে গরু, ছাগল, মহিষ, ভেড়া যদি
মানুষের ফাঁসি চায়।
ডিমওয়ালা মাছগুলো যদি
আসন্ন মৃত্যুর প্রতিবাদে পোস্টার ছাপায়,
কী হবে শাস্তির উপায়?
বেঁচে থাকার অধিকার নিয়ে
কে কাকে লুটেপুটে ছিঁড়ে খায়?
শান্তির পায়রারা যদি
কেঁদে কেঁদে আকাশময় আর্তনাদ বিলায়,
কী হবে শাস্তির উপায়?
এক আত্মার আর্তনাদ কি
অন্য আত্মা শুনিতে পায়?
একজন মানুষের
একদিন বেঁচে থাকার অভিপ্রায়
কত প্রাণীর প্রাণ যুক্ত হয় মৃত্যুর কাফেলায়।
তারিখ: ৫/৭/২০২৫, মিরপুর।

জগতের আধিপত্যবাদে
মানুষ রাজা মশাই,
মানুষের ছুরির নিচে অসহায়
পাহাড়-পর্বত, জীবজন্তু সবাই।
কী হবে শাস্তির উপায়?
নদী হত্যার দায়ে সাগর যদি
মানুষের ফাঁসি চায়।
কী হবে শাস্তির উপায়?
বৃক্ষ হত্যার দায়ে মেঘ যদি
মানুষের ফাঁসি চায়।
কী হবে শাস্তির উপায়?
শোল মাছের পোনাগুলি যদি
মাতৃ হত্যার দায়ে মানুষের ফাঁসি চায়।
কী হবে শাস্তির উপায়?
হত্যার দায়ে গরু, ছাগল, মহিষ, ভেড়া যদি
মানুষের ফাঁসি চায়।
ডিমওয়ালা মাছগুলো যদি
আসন্ন মৃত্যুর প্রতিবাদে পোস্টার ছাপায়,
কী হবে শাস্তির উপায়?
বেঁচে থাকার অধিকার নিয়ে
কে কাকে লুটেপুটে ছিঁড়ে খায়?
শান্তির পায়রারা যদি
কেঁদে কেঁদে আকাশময় আর্তনাদ বিলায়,
কী হবে শাস্তির উপায়?
এক আত্মার আর্তনাদ কি
অন্য আত্মা শুনিতে পায়?
একজন মানুষের
একদিন বেঁচে থাকার অভিপ্রায়
কত প্রাণীর প্রাণ যুক্ত হয় মৃত্যুর কাফেলায়।
তারিখ: ৫/৭/২০২৫, মিরপুর।

সাইফুল্লাহ আল মামুনের কবিতা ‘মৃত্যুর কাফেলা’
সিজেডএন ডেস্ক

জগতের আধিপত্যবাদে
মানুষ রাজা মশাই,
মানুষের ছুরির নিচে অসহায়
পাহাড়-পর্বত, জীবজন্তু সবাই।
কী হবে শাস্তির উপায়?
নদী হত্যার দায়ে সাগর যদি
মানুষের ফাঁসি চায়।
কী হবে শাস্তির উপায়?
বৃক্ষ হত্যার দায়ে মেঘ যদি
মানুষের ফাঁসি চায়।
কী হবে শাস্তির উপায়?
শোল মাছের পোনাগুলি যদি
মাতৃ হত্যার দায়ে মানুষের ফাঁসি চায়।
কী হবে শাস্তির উপায়?
হত্যার দায়ে গরু, ছাগল, মহিষ, ভেড়া যদি
মানুষের ফাঁসি চায়।
ডিমওয়ালা মাছগুলো যদি
আসন্ন মৃত্যুর প্রতিবাদে পোস্টার ছাপায়,
কী হবে শাস্তির উপায়?
বেঁচে থাকার অধিকার নিয়ে
কে কাকে লুটেপুটে ছিঁড়ে খায়?
শান্তির পায়রারা যদি
কেঁদে কেঁদে আকাশময় আর্তনাদ বিলায়,
কী হবে শাস্তির উপায়?
এক আত্মার আর্তনাদ কি
অন্য আত্মা শুনিতে পায়?
একজন মানুষের
একদিন বেঁচে থাকার অভিপ্রায়
কত প্রাণীর প্রাণ যুক্ত হয় মৃত্যুর কাফেলায়।
তারিখ: ৫/৭/২০২৫, মিরপুর।









