দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য মেট্রোরেল বিশেষ সময়সূচিতে চলবে। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচি অনুযায়ীই ট্রেন চলাচল করবে। তবে ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল চলবে বিকাল থেকে।
ছুটির দিনগুলোতে যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি সমন্বয় করা হবে। এ সময় ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলবে।
আজ সোমবার (১৯ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমটিসিএলের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। তবে রাতে যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বেলা ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বেলা ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, যাত্রীদের চাপ সামলাতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালু করে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।