আতালের সেঞ্চুরিতে আফগানিস্তানের সংগ্রহ ২৯৪

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আতালের সেঞ্চুরিতে আফগানিস্তানের সংগ্রহ ২৯৪
সেদিকউল্লাহ আতাল

ফরম্যাট বদলালেও সেদিকউল্লাহ আতালের ব্যাটে রানের ধারা অটুট। বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান জ্বলে উঠলেন পরের ইনিংসেই। এবার সেঞ্চুরি করলেন ওয়ানডেতে।

আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ রান করেন আতাল। তার ১১০ বলের ইনিংসে এক ছক্কা ও ৮ চার।

১৯ ওয়ানডে ক্যারিয়ারে আতালের এটি তৃতীয় সেঞ্চুরি। এই সংস্করণে তিন ইনিংসে দ্বিতীয়বার শতকের স্বাদ পেলেন তিনি। গত আগস্টে আয়ারল্যান্ড সফরে আগের দুই ইনিংসে ৯৮ ও ১৪৩ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

৫৯ বলে ফিফটি স্পর্শ করেন আতাল। পরে ১০৯ বলে সেঞ্চুরিতে পা রাখেন তিনি। তবে সেঞ্চুরি করার পরের বলেই ক্যাচ দিয়ে বিদায় নেন।

এদিন সেঞ্চুরির সম্ভাবনা জাগান ইব্রাহিম জাদরানও। দুটি ছক্কা ও ৯ চারে ৯৬ বলে ৯০ রান করে ফেরেন এই ওপেনার। ৫০ ওভার ব্যাটিং করে ২৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান।

ত্রিদেশীয় সিরিজের অপর দল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ।

/টিই/